ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একসঙ্গে দুই ছবি মুক্তির ঘোষণা দিলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ১৬ অক্টোবর ২০২২
একসঙ্গে দুই ছবি মুক্তির ঘোষণা দিলেন সালমান
সালমান খান

আসছে বছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুধু তাই নয়, দীপাবলিতে ‌মুক্তি পাবে তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি।

ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সালমান জানিয়েছেন, চলুন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার থ্রি’র সাথে ঈদ ও দীপাবলি উদযাপন করি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। প্রযোজনা করেছেন সালমানের মা সালমা খান। এ ছবিতে প্রথমবারের মতো পূজা হেগড়ের সাথে জুটি বেঁধেছেন সালমান। আরো অভিনয় করেছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল এবং রাঘব জুয়াল। ভেঙ্কটেশ এবং জগপতি বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন।

Advertisement

এদিকে, মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে ২০২৩ সালের দীপাবলিতে। সে ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। টাইগার সিরিজের আগের জুটি ছবিতেও সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!