ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সালমান নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন
সালমান খান ।। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব আবদুল রশিদ সেলিম ওরফে সালমান খান। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার।

বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় ব্যস্ত সময় পার করছেন। সালমান খান বহুদিন ধরে জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’ সঞ্চালনা করে আসেছেন। বিশেষ করে ‘উইকেন্ড কা ভার’-এ সালমানের উপস্থিতি দর্শকদের কাছে শোয়ের অন্যতম আকর্ষণ। আর বিগ বসের প্রতি সিজনেই সালমানের পারিশ্রমিক নিয়ে চর্চা তুঙ্গে থাকে। সামনেই আসছে ‘বিগ বস-২০’।

Advertisement

এবারও কৌতূহল তৈরি হয়েছে বিগ বস-২০ এ তার পারিশ্রমিক কত? জানা গেছে, ‘বিগ বস-২০’এর সঞ্চালনার জন্য সালমান খানকে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। অর্থাৎ, ১৫ সপ্তাহের এই সিজনের প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক প্রায় আট থেকে ১০ কোটি টাকা হতে পারে। তবে এই অঙ্কটি কখনো সালমান খান নিজে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

আগের কয়েকটি সিজনের তুলনায় এই সিজনটিতে তুলনামূলকভাবে বেশি বাজেট রয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। ফলে শোয়ের সামগ্রিক বাজেট নিয়ে নানা আলোচনা থাকলেও সালমান খানের পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হচ্ছে। এর আগের সিজন অর্থাৎ বিগ বস-১৯ -এ সালমান খান কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

এ নিয়ে সঠিক কোনো তথ্য না থাকলেও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সিজন ১৯-এর সঞ্চালনার জন্য সালমান খানের পারিশ্রমিক প্রায় ১২০ কোটি টাকা হওয়ার সম্ভাবনা।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!