ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হামলার অভিযোগ আজমেরী হক বাঁধনের ওপর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০২:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৬
হামলার অভিযোগ আজমেরী হক বাঁধনের ওপর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ইতালির মেস্ত্রে শহরে বর্তমানে অবস্থানরত আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা লাইভে তিনি এই অভিযোগ করেন।

যেখানে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের জড়িয়ে এই হামলার অভিযোগ তুলেন। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে।

Advertisement

আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’ এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম।

আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’ হামলাকারীদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।

ভিডিওর এক অংশে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন।

 

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!