ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘দিন দ্য ডে’ এর পরিচালকের বিরুদ্ধে অনন্ত জলিলের আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ২৩ অক্টোবর ২০২২
‘দিন দ্য ডে’ এর পরিচালকের বিরুদ্ধে অনন্ত জলিলের আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

গত ঈদে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি মুক্তির পর অনন্ত জলিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্তর্জাতিকভাবে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জমজম।

এবার সেই নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন অনন্ত জলিল। শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। অভিনেতার পক্ষে নির্মাতা মুর্তজাকে এই উকিল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাজেদ সামি আহাম্মাদ। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ এই নোটিশ মুর্তজাকে মেইল ও কুরিয়ারে পাঠানো হয়েছে।

আইনি নোটিশ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, এ মিথ্যাচারের জন্য মুর্তজাকে আন্তর্জাতিক বিচার আদালতে জবাব দিতে হবে। এছাড়া এ ঘটনায় জড়িত বাংলাদেশি দুর্বৃত্তদেরও ক্ষমা করা হবে না। তারা আমার চলচ্চিত্র নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।

Advertisement

তিনি আরো বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সবই মিথ্যা এবং বানোয়াট। আমি সরাসরি তাদের কাছে জানতে চাইলে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। এখন তাদের এর জবাব দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!