নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি, গরু নানা রকমের পশুপাখিও আছে। মা হওয়ার তিন মাস। উদযাপন না করলে কি চলে? ছেলে কোলে জমিয়ে তিনমাসের উদযাপন হল। ছবি তুললেন রাজ।
.png)
স্বামী রাজের সঙ্গে মিমের ‘মাখামাখি’ নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছিলেন নায়িকা। স্বামীর পরকীয়ার জেরে সংসারে ঝামেলা আর কারো অজানা নয়। কিন্তু সেই অশান্তির প্রভাব যে সন্তানের উপর ফেলতে দেবেন না এই ছবি যেন সেই আভাসই দেয়। তবে প্রশ্ন উঠছে তা হলে কি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে? সব ভুল বোঝাবুঝি সমাপ্তি? সেই উত্তর দেবে সময়।