ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছুটি কাটাতে এই অভিনেতা যাচ্ছেন মহাকাশে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ১০ ডিসেম্বর ২০২২
ছুটি কাটাতে এই অভিনেতা যাচ্ছেন মহাকাশে
দেব যোশী। ফাইল ফটো

ছুটি কাটাতে আশেপাশে বা দূরে কোথাও যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে ছুটি কাটাতে কেউ যদি মহাকাশে যায়, তাহলে শুনতে বিস্ময় লাগতেই পারে। ভারতীয় টিভি অভিনেতা দেব যোশী ছুটি কাটাতে মহাকাশে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

হিন্দুস্তান টাইম জানায়, ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের পক্ষ থেকে নানা দেশের শিল্পীদের মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু মহাকাশে নিয়ে যাওয়াই নয়, চাঁদের ২০০ কিলোমিটারের মধ্যে থাকবেন তারা। এরপর পৃথিবীতে ফিরে আসবেন। সেই ট্যুরে জায়গা পেয়েছেন ভারতীয় এই অভিনেতা।

‘ডিয়ার মুন’ নামের এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন তিনি।

Advertisement

জানা যায়, এ যাত্রায় আটজন সদস্য মহাকাশে যাবেন। যেখানে ২২ বছর বয়সী দেব যোশীও থাকছেন। এই টিম ২০২৩ সালে মহাকাশে যাবে।

এ প্রসঙ্গে দেব যোশী বলেন, এই মহাকাশযাত্রা জীবনটাই হয়তো বদলে দেবে। এই ট্যুর থেকে অনেক কিছু শেখার আছে এবং শিখতে চাই।

দেব যোশী থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতের শুরু করলেও পরবর্তীতে বিজ্ঞাপনে কাজ করেন। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে ‘লাকি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে টিভিতে অভিষেক ঘটে তার। এরপর থেকে নিয়মিত টিভি সিরিয়াল করছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!