ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চলে আসুন আমার বিছানায়: উরফি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২৬ ডিসেম্বর ২০২২
চলে আসুন আমার বিছানায়: উরফি
উরফি জাভেদ

বলিউডের অভিনেত্রী উরফি জাভেদ। নামটার সঙ্গে এতদিনে তো সকলেই পরিচিত হয়ে উঠার কথা। নিজের অদ্ভূত পোশাক আশাক দিয়েই চর্চায় উঠে এসেছেন তিনি। ‘সাহসী’ পোশাক পরার জন্য আগে থেকেই পরিচিতি ছিল তাঁর। বিগ বস থেকে বেরোনোর পরে তা আরো বহুগুণে বেড়ে গিয়েছে। অভিনয় ছেড়ে এখন উদ্ভট ফ্যাশন দেখিয়েই লাইমলাইটে জায়গা করে রেখেছেন উরফি।

উপরন্তু এই মুহূর্তে এমটিভির জনপ্রিয় নন ফিকশন শো ‘স্প্লিটসভিলা’তেও দেখা যাচ্ছে উরফিকে। প্রতিযোগীদের জন্য শোটা আরো মজার করে তুলছেন তিনি। সেই সঙ্গে দর্শকদের জন্যও থাকছে নানান সারপ্রাইজ। সম্প্রতি শোয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যেখানে কিছু ‘সাহসী’ প্রশ্নের উত্তর দিতে হয়েছে উরফিকে।

প্রথম প্রশ্নই ছিল, উরফি বিছানায় কেমন? লাউড নাকি শান্ত? এই প্রথম উরফিকেও একটু লজ্জা পেতে, ইতস্তত করতে দেখা যায়। তারপর তিনি বলেন, ‘বিছানার ব্যাপার স্যাপার ওই পর্যন্ত রাখলেই ভাল হয়। বাকি জানতে চাইলে, আপনি চলে আসুন আমার বিছানায়।’

Advertisement

এরপরেই আরেক প্রশ্নের সম্মুখীন হন তিনি। কেউ যদি তাঁর সঙ্গে প্রতারণা করে, তার সঙ্গে কি তিনি থাকবেন? এক মুহূর্ত না ভেবে উরফি বলে ওঠেন, ‘তার যৌনাঙ্গ কুচিকুচি করে কেটে ফেলব!’ উরফিকে এও জিজ্ঞাসা করা হয়েছিল, অন্যকে দেখতে বেশি ভাল লাগে, নাকি অন্যরা তাকে দেখবে সেটা বেশি পছন্দ তাঁর? উরফির সপ্রতিভ উত্তর, সারা পৃথিবীর মানুষই তাঁকে দেখে।

প্রসঙ্গত, বিদঘুটে পোশাকের জন‍্য ইতিমধ‍্যেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন উরফি। তা সে নেতিবাচক প্রচারের দৌলতেই হোক না কেন। আর সেই জনপ্রিয়তা কীভাবে ধরে রাখতে হয় সেটাও খুব ভাল ভাবে জানেন উরফি। দিন দিন আরোই খোলামেলা হচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!