ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সিনেমার প্রচারের জন্যই কি পরীমনির বিচ্ছেদের এ নাটক?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২১, ৩১ ডিসেম্বর ২০২২
সিনেমার প্রচারের জন্যই কি পরীমনির বিচ্ছেদের এ নাটক?
ফাইল ছবি

সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনি। রাজের সঙ্গে এক ছাদের নিচে আর থাকছেন না তিনি। একরত্তি ছেলেকে নিয়ে স্বামীর বাসা ছেড়েছেন নায়িকা। যদিও এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তাদের। তবে শিগগিরই ডিভোর্স হবে বলে জানিয়েছেন এ নায়িকা।

এদিকে পরীমনির এই বিচ্ছেদের ঘোষণাকে সাজানো নাটক বলছেন নেটিজেনরা। কারণ, আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিরোনামের সিনেমাটি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে তুমুল প্রচারণা চালাচ্ছেন তিনি।

মূলত, মা হওয়ার পর নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না পরী। চলতি বছর তার ‘মুখোশ’ ও ‘গুণিন’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। কিন্তু কোনো সিনেমাই ব্যবসায়ীকভাবে সফল হয়নি। এর আগেও তার অভিনীত কোনো সিনেমা সেভাবে ব্যবসাসফল হয়নি। সেকারণে ঘুরে দাঁড়াতে একটি ব্যবসাসফল সিনেমা প্রয়োজন। তাই নেটনাগরিকদের ধারণা, পড়তি ক্যারিয়ার টেনে তোলার জন্য এমন নাটকের আশ্রয় নিয়েছেন। তাদের ধারণা কতোটা সঠিক- সেটা জানতে অপেক্ষা করতে হবে পরীমনির পরবর্তী কার্মকাণ্ডের ওপর।

Advertisement

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নায়িকা লিখেছেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

পরীমনি এই ‘ছুটি’ শব্দটাকে আনুষ্ঠানিক বিচ্ছেদ বুঝিয়েছেন কি না- সেটা স্পষ্ট করেননি। তাই তাদের বিচ্ছেদ হয়েছে, এমনটা বলা যাচ্ছিল না। পরে তিনি জানান, এখনো তাদের বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন।

আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরো বক্তব্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!