ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনি-রাজের বিচ্ছেদের নেপথ্যে কে এই ‘গডফাদার’?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৮, ৩ জানুয়ারি ২০২৩
পরীমনি-রাজের বিচ্ছেদের নেপথ্যে কে এই ‘গডফাদার’?
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় জুটি রাজ ও পরীমনির সংসার ভেঙে গেছে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড নায়িকা। তিনি স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেছেন।

কিন্তু রাজকে ছেড়ে পরীমনি কোথায় গেছেন? বিষয়টি কি ভাবাচ্ছে রাজকে? নাকি এ ঘটনার নেপথ্যে আরো ঘটনা আছে? শরীফুল রাজের ফেসবুক বলছে নানান কথা।  

মঙ্গলবার ভোরে শরীফুল রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। ’

Advertisement

এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি শরীফুল রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন! তবে শরীফুল রাজের ভাষ্য, সেই গডফাদারকে ছেড়ে দেবেন না।  

বিগত সময়গুলোতে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। এর মাঝে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!