ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

১০ বছর পর ‘ঘরে’ ফিরলেন মিঠুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ৭ জানুয়ারি ২০২৩
১০ বছর পর ‘ঘরে’ ফিরলেন মিঠুন
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। জীবনের অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি। ৭১ বছর বয়সী এই অভিনেতা এখনো যেন মঞ্চ কাঁপান সমানতালে। পশ্চিমবঙ্গে মহাগুরুও বলা হয় তাকে।

পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো- ডান্স বাংলা ডান্স। দীর্ঘদিন পর আবারও এই শোতে ফিরছেন মিঠুন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রোমো ভাইরাল হয়েছে। আর সেই প্রোমোতেই সৃষ্টি হয়েছে ধামাকা।

সেখানেই অভিনেতা বলেন, টানা ১০ বছর পরে নিজের ঘরে ফিরে এলেন তিনি। ডান্স বাংলা ডান্স যে, তার মনের অনেক কাছাকাছি তা সেই প্রোমো দেখেই বোঝা যায়।

Advertisement

মিঠুনের মতে, সেটা স্বপ্ন নয়, যেটা আমরা ঘুমিয়ে দেখি। যা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন। আর সেই স্বপ্নই বারবার দেখেছেন এই মহাগুরু।

প্রসঙ্গত, মিঠুন অভিনীত তার সর্বশেষ সিনেমা ‘প্রজাপতি’। বড়দিনেই মুক্তি পেয়েছে ছবিটি। বড় পর্দার পাশাপাশি টিভিতে বেশ জনপ্রিয় মিঠুন চক্রবর্তী।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!