ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শীতে অসুস্থ পরীমনি, সাক্ষ্য দিতে আসেননি আদালতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ১১ জানুয়ারি ২০২৩
শীতে অসুস্থ পরীমনি, সাক্ষ্য দিতে আসেননি আদালতে
চিত্রনায়িকা পরীমনি

শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেননি চিত্রনায়িকা পরীমনি। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন।

সময়ের আবেদনে বলা হয়, প্রচণ্ড শীতে অসুস্থ থাকায় চিত্রনায়িকা পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন।

Advertisement

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি জানিয়েছেন।

এদিন মামলার আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে হাজিরা দেন।

এর আগে গত বছরের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধীতা করেন বাদীপক্ষ। এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর গত বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমনি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরীমনি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!