ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘রাখি আর আমি বিবাহিত!’ অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ১৫ জানুয়ারি ২০২৩
‘রাখি আর আমি বিবাহিত!’ অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিল
ছবি: সংগৃহীত

যত কাণ্ড রাখির বিয়ে নিয়ে। একের পর এক টুইস্ট। কখনো রাখির সঙ্গে বিয়েকে নাকচ করছেন প্রেমিক আদিল। কখন আবার বলছেন, ছড়িয়ে পড়া নিকাহর ভিডিও আসলে ভুয়া। আর এবার তো পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন রাখির প্রেমিক আদিল দুরানি। 

সম্প্রতি সর্বভারতীয় এক ইংরেজি সংবাদমাধ্যমে আদিল জানিয়েছেন, আমি আর রাখি বিবাহিত। আমরা একে অপরকে বিশ্বাস করি আর দুজনে সুখী। আমার পরিবার এখনো এই সম্পর্ক মেনে নেয়নি। বিষয়টি সম্পূর্ণ জানে না। চেষ্টা করি তাদেরকে মানাতে। বেশ কিছুদিন সময় লাগবে। এতদিন আমি বিষয়টি লুকিয়েছিলাম কারণ আমি জানি রাখি যেখানে থাকবে সেখানেই একটা বিতর্ক তৈরি হবে। এটার জন্যই আমি পরিবারের থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে বুধবার হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল রাখি সাওয়ান্ত ও আদিল খানের বিয়ের ছবি। এই বিয়ে নিয়ে রাখি এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ অবশ্য খোলেননি। তবে বিয়ের সার্টিফিকেটই স্পষ্ট করল একথা।

Advertisement

তবে শুধু বিয়ে নয়। এবার খবরে এসেছে বিয়ের পরই রাখি বদলে ফেললেন নিজের নাম পদবী। তার নামের সঙ্গে যুক্ত হল ফাতিমা। অর্থাৎ রাখির পুরো নাম রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখি যে নিকাহ পর এই নাম বদলে ফেলেছেন তার প্রমাণ রয়েছে বিয়ের সার্টিফিকেটেই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!