ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তীব্র শীতে মিমের উষ্ণতা  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ১৫ জানুয়ারি ২০২৩
তীব্র শীতে মিমের উষ্ণতা  
বিদ্যা সিনহা মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় বাজিমাতের পর বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বিবাহবার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটাতে স্বামীকে নিয়ে দুবাই ছিলেন মিম। সেই অবসর কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। কিন্তু তার আগেই ভক্তদের জন্য শীতের দুপুরে কিছু উপহার নিয়েই যেনো হাজির হলেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ও পেইজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে তাকে বেশ খোলামেলা অবতারেই দেখা গেছে। সাদা শার্টের মতো এক পোশাকে ফটোশুট করেছেন তিনি। সেই ছবিগুলোই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

Advertisement

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

মিমের সেই ছবিতে ভক্তরাও যেনো ঝাপিয়ে পড়ছে। সবাই তাদের পছন্দের নায়িকার এমন অবতার বেশ ভালোভাবেই নিয়েছে। মিমের ছবির ও সৌন্দর্য্যর প্রশংসাও করছে সকলে।

এদিকে মিমের নতুন সিনেমার নাম ‘মানুষ’। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করবেন টালিপাড়ার জনপ্রিয় নায়ক জিৎ। সঞ্জয় সমাদ্দর পরিচালিত মানুষ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মিম। সিনেমাটির জন্য পুরোদমে কাজ করতে আগামী ১৫ জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেবেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!