ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নেপালে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পীর মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ১৬ জানুয়ারি ২০২৩
নেপালে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পীর মৃত্যু
ফাইল ছবি

রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় লোকশিল্পী নীরা ছান্তিয়াল নিহত হন। 

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করেন।

জানান, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন লোকশিল্পী নীরা ছান্তিয়াল। যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। নীরা মৃত্যুর আগে শেষ পোস্টে লিখেছিলেন, আগামীকাল পোখরায় অনেক মজা হবে।

Advertisement

জানা গেছে, বিমানকর্মী এবং যাত্রী সহ বিমানে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!