ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফের মা হতে চলেছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ২৩ জানুয়ারি ২০২৩
ফের মা হতে চলেছেন আলিয়া ভাট
ফাইল ছবি

ফের মা হতে চলেছেন আলিয়া ভাট। বলিউড অন্দরমহলে এমন খবর ভেসে বেড়াচ্ছে। এই তো কয়েকদিন আগে মুম্বাইতে একটি অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে হাজির হন এ অভিনেত্রী। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হন। এরপর নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুটও করেছিলেন। তারপর থেকে তার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে।

তবে কাপুর পরিবার ঘনিষ্ঠরা আলিয়ার মা হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দেন। এটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেন তারা। যদিও আলিয়া-রণবীর এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

গেল ২০২২ সালের ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন আলিয়া-রণবীর। এরপর জুন মাসে জানা যায়, তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তারপর নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তার নাম রাখেন রাহা।

Advertisement

এখনো রাহার কোনো ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়নি। অন্তত দুই বছর পর্যন্ত তার কোনো ছবি না তোলার অনুরোধ করেছেন ফটোগ্রাফারদের প্রতি।

এদিকে নেটফ্লিক্স অরিজিনালস ‘হার্ট অব স্টোন’ দিয়েই হলিউডে ডেবিউ করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। তার প্রথম ছবির প্রযোজক ও সহঅভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাদত। অন্তঃসত্ত্বা থাকার সময়ই তিনি ছবির শুটিংয়ে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এনকে/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!