ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আসছে জেনিফার লোপেজের ‘দ্য মাদার’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ২৭ জানুয়ারি ২০২৩
আসছে জেনিফার লোপেজের ‘দ্য মাদার’
ফাইল ছবি

জেনিফার লোপেজ অভিনীত আসন্ন নেটফ্লিক্স অরিজিনাল থ্রিলার ‘দ্য মাদার’ মুক্তির জন্য প্রস্তুত। ‘দ্য মাদার’ একটি আসন্ন অ্যাকশন থ্রিলার যা পরিচালনা করেছেন নিকি ক্যারো। পরিচালক নিকি ক্যারো এর আগে ডিজনির লাইভ-অ্যাকশন ‘মুলান’-এর রিমেক পরিচালনা করেছিলেন।

‘দ্য মাদার’-এর গল্প লিখেছেন এইচবিও-এর মহাজাগতিক-হরর সিরিজ ‘লাভক্রাফ্ট কান্ট্রি’র লেখক মিশা গ্রিন। নেটফ্লিক্স হোয়াটস অনুসারে, সিনেমাটির চিত্রগ্রহণ হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার এবং স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান ক্যানারিয়াতে। ২০২২ সালের ২৮শে জানুয়ারী সিনেমাটির চিত্রগ্রহণ শেষ হয়েছে।

যদিও সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৩ সালে নেওয়া হয়েছে। ২০২৩ সালের ১২ মে নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দ্য মাদার’।

Advertisement

মুলত একজন ঘাতক নারীর গল্প নিয়েই নির্মিত চলচ্চিত্রটি। যিনি একটি খুনের পর পালিয়ে যেতে বাধ্য হন। কয়েক বছর পর সেই নারী হত্যাকারী ফিরে আসেন তার মেয়েকে কিছু বিপজ্জনক পুরুষের হাত থেকে রক্ষা করার জন্য। এমন গল্পে নির্মিত সিনেমাটির মুল ভূমিকায় অভিনয় করেছেন পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এতে আরো রয়েছেন মিশা গ্রিন, বেনি মেদিনা, রয় লি সহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!