এটি ৯ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে বলে জানান বিপ্লব সাহা। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকে শ্রোতা- দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় সিক্ত হচ্ছে বলেও তিনি জানান।
গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে ভালো ভালো কথা বলতে জানতে হয়। আমাদের মধ্যে এমন অনেকে আছে পাগলের মতো ভালবেসে যাই। কিন্তু ভালোবাসার মানুষটিকে দুটি ভালোবাসা প্রকাশ করার মতো ভালো কথা বলতে জানিনা। না বলা কথাগুলো যেনো বলতে পারেন- সেই আঙ্গিকেই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভালোবাসার শব্দমালা দিয়ে গানটি সাজিয়েছেন তিনি। এতে চমৎকার সুর দিয়েছেন মার্সেল। এটি আপনাদের প্রাণ ছুঁয়ে যাওয়ায় সত্যিই আনন্দিত।
.png)
তুমি ভালোবাসো বলেই গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হৃতিকা ইসলাম ও রাসেদুর রহমান রাসেদ। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে বিপ্লব সাহা ও রিজভী হোসেন। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ ও মিন্টু চৌধুরী। রূপসজ্জায় রিজভী হোসেন। সম্পাদনা করেছেন বিসি ইমরান। কালার কারেকশন করেছেন এসএম তুষার।
সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটার মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে।