জলপরীর উষ্ণতায় জন্মদিনে মনামী!
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। ৩৮-এ পা দেওয়া এই তারকাকে দেখলে কে বলবে বয়স হয়েছে। আজ এই অভিনেত্রীর জন্মদিন। বার্থ ডে পোস্ট সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। কোমল ও সুন্দর শরীরে কালো মনোকিনি পরে জন্মদিনের কেক কাটলেন মনামী।
তিনি বরাবরই স্বপ্নসুন্দরী। শুধু পুরুষ হৃদয়ে নয়, তাকে দেখে নারী মনেও দোলা লাগতে বাধ্য। তার ছিপছিপে ফিগারের পরতে পরতে লেগে থাকে লাস্য। শাড়ি হোক বা ওয়ানপিস, যে পোশাকই পরেন তাতেই তিনি সুপার হট। সেই মনামীই জন্মদিনে ধরা দিলেন কালো মোনোকিনিতে।
জন্মদিনের আগেই ব্যাঙ্কক উড়ে গিয়েছিলেন। আর সেখানে জমিয়ে হল জন্মদিনের সেলিব্রেশন। জলপরী হয়ে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতে উষ্ণতা বাড়ল বেশ কয়েক ডিগ্রি। মাখন ত্বকে পরে নিয়েছেন কালো মনোকিনি।
.png)
সমুদ্রের জলে নেমেই কেক কেটেছেন সুন্দরী। এই ছবি দেখে ভরা বসন্তে মনে দোলা লাগল তো? ছবির ক্যাপশনে লিখলেন, ‘আমি ওয়াটার সাইন রাশি, মীনদের মরশুমে সকলকে স্বাগত’। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল মনামীর করা এই বার্থ ডে পোস্ট।
মনামীর এই ছিপছিপে শরীরের রহস্য জানেন তো? দেখুন ঘুরতে গিয়েও কিন্তু ডায়েটে কোনও ফাঁকি নেই। ফ্রুট স্যালাডেই মন মজেছে। মনামীর জন্মদিনের পোস্টে এক অনুরাগী লিখলেন, ‘দিদি তুমি এভাবেই বয়স ধরে রাখো। অনেক ভালো থেকো।’ তবে কটাক্ষও হল, ‘জন্মদিনেও খুলতে হল, এরা কেন যে ভাবে গোটা পোশাক পরলে লাইক পাবে না!’, লিখলেন একজন।
সোনার হরিণ, এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, বিন্নি ধানের খই থেকে পুণ্যি পুকুর, আমলকী, ইরাবতীর চুপকথার মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। মাটি, এক মুঠো ছবি, বেলাশেষে, ওগো বধূ সুন্দরী, ভূতের ভবিষ্যত, বেলাশুরু, বক্স নম্বর ১৩১৩, কালো চিতার মতো সিনেমায় কাজও করেছেন। ডান্স রিয়েলিটি শো ডান্স ডান্স-এর বিচারক তিনি দেবের সঙ্গে। তবে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকা অনুরাগীদের জন্য নিজের নানা মুহূর্ত শেয়ার করতেও ভোলেন না।