ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউডে জায়েদ খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
বলিউডে জায়েদ খান!
জায়েদ খান

ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এই মুহূর্তে বলিউডে আছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।

বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২০ ফেব্রুয়ারি) মুব্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তবে কি কারণে সেখানে তিনি গেছেন তা এখনও পরিস্কার করে বলেননি।

Advertisement

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করায় অনেকে মজা করে বলছেন, নিশ্চয়ই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দাবাঙ!

সত্যিই বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের। গণমাধ্যমের এমন প্রশ্নে তিনি শুধু বললেন, ‘ধামাকা আসছে’। এর বেশিকিছু বলতে চাইলেন না। বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু খোলাসা করবেন না বলেও জানালেন।

তবে কি সত্যিই বলিউডে অভিনয় করছেন জায়েদ খান? নাকি অন্য কিছু? এমন সব প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন ভক্তরা। এখন সময়ই বলে দিবে ঠিক কি কারণে মুম্বাইয়ে জায়েদ খান।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!