বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘বেলা বোস’, ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘ম্যারি এ্যান’, ‘তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না’-এর মতো জনপ্রিয় সব গান পরিবেশন করেন তিনি।
গান পরিবেশনের আগে অঞ্জন দত্ত বলেন, ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম এসেছিলাম। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম এসেছি। বাংলাদেশে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এপার বাংলার লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার। যাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং স্মরণ করি। আমি এসব মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।
.png)
তিনি আরও বলেন, বেলাবোস নিয়ে পড়ে থেকে লাভ নাই এখন তিনি হয়তো মূখার্জি, খান অথবা চৌধুরী হয়ে গেছেন। এখন ল্যান্ডফোনের যুগটাও নেই হয়ে গেছে, মোবাইলের যুগ। তবুও আপনারা বেলা বোস নিয়ে পড়ে আছেন?
গান শুনতে আসা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সাবেক শিক্ষার্থী সোহেল পারভেজ বলেন, অঞ্জন দত্তের জীবনমুখী গান শুনে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগরে এটা অঞ্জন দত্তের প্রথম কনসার্ট। ৩১ ব্যাচের সকলকে এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।