ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এফবিসিসিআই’র থিম সং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১১, ১৫ মার্চ ২০২৩
এফবিসিসিআই’র থিম সং প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

সম্প্রতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে থিম সং প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার (১২ মার্চ) অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে উন্মুক্ত হয়েছে গানটি। যেখানে তুলে ধরা হয়েছে সমৃদ্ধ বাংলাদেশের প্রেক্ষাপট।

প্রতিষ্ঠানটির বছর পূর্তিতে দেশের সমৃদ্ধির গল্প শোনাতেই গানটি তৈরি করা হয়েছে। গানটির শিরোনাম ‘অর্জন আছে অনেক, জানি হবে আরো/ স্বপ্ন হবে পূরণ, সংশয় নেই কারো’।

Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। আর এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, তাসফী, অবন্তী সিঁথি ও নাসরিন নাশা। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান।

গীতিকবি জুলফিকার রাসেল গণমাধ্যমকে বলেন, এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে গানটি। সংগঠনের থিম সং লেখার ভার আমি পেলাম, এটা সত্যিই আমার জন্য আনন্দের ও সম্মানের।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!