তবে আত্মহত্যার ঘটনাটি মানতে নারাজ প্রয়াত ডিজের পরিবার। তাদের অভিযোগ, অক্ষয়কে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অক্ষয়ের প্রেমিকা ও এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অক্ষয়ের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, গত শনিবার (১৮ মার্চ) রাতে নিজের রুমেই ছিলেন অক্ষয়। প্রচণ্ড ঝড়ের কবলে রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। সে সময় অক্ষয়কে তার রুমে ডাকতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন তারা। এ সময় অক্ষয়কে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
.png)
অক্ষয়ের চাচা ভোলানাথ মহারানা বলেন, দীর্ঘদিন ধরেই টাকার জন্য অক্ষয়কে ব্ল্যাকমেইল করছিলো তার প্রেমিকা। ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলো তাকে। ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানসিক চাপে ছিল সে।
তিনি আরো বলেন, অক্ষয়ের মোবাইলেই রয়েছে সমস্ত রহস্যের চাবিকাঠি। পুলিশকে বলেছি, ওর (অক্ষয়) মোবাইল পরীক্ষা করতে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
প্রসঙ্গত, ডিজে হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অক্ষয়। তার আসল নাম অক্ষয় কুমার হলেও তিনি ডিজে অ্যাজেক্স নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা। সদা হাস্যময় এই ডিজের মৃত্যুরহস্য খুঁজতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।