ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আদালতে শাকিব খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ২৩ মার্চ ২০২৩
আদালতে শাকিব খান 
শাকিব খান 

ঢালিউডের কিং শাকিব খান। আদালতে এসেছেন  রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।

জানা গেছে, এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

Advertisement

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!