ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছোটবেলা থেকেই রোজা রাখি: সোনিয়া

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ২৮ মার্চ ২০২৩
ছোটবেলা থেকেই রোজা রাখি: সোনিয়া
সোনিয়া রিফাত

এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া রিফাত। গেল কয়েক বছর ধরে উপস্থাপনায় ব্যস্ততা বেড়েছে। সম্প্রতি শুরু করেছেন স্পোর্টস শো সঞ্চালনার কাজ। জিটিভিতে ক্রিকেট শো সঞ্চালনা করছেন তিনি। ইদানিং শুরু করেছেন স্পোর্টস শো উপস্থাপনার কাজ। সেখানেও সপ্রতিভ সোনিয়া। 

নিয়মিত করছেন বাংলাভিষণে দুটো, এনটিভিতে একটি এবং বিটিভি ও মাইটিভিতে একটি করে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। রমজান উপলক্ষ্যে নিজেকে সময় দিচ্ছেন তিনি। রমজানের দিনগুলো কেমন কাটছে জানতে চাইলে সোনিয়া রিফাতের ছোট উত্তর, আলহামদুলিল্লাহ ভালো কাটছে।

পরক্ষণেই যোগ করে বললেন, সঙ্গত কারণে বাবা – মা’কে ছাড়া ইফতার করতে হয়। তা কষ্টদায়ক। এবারের রমজানে নিজেকে বিশ্রাম দিচ্ছি। কম কাজ করছি। রোজা পালন করছি। নিজ হাতে ইফতার বানাচ্ছি। সবমিলিয়ে ভালো লাগছে।

Advertisement

ঈদের শপিং করতে ভালোবাসেন সোনিয়া। যা কিনেন তা কি পরেন তিনি? উত্তরে জানালেন, আয়োজন করে পোশাক কিনতে পছন্দ করি। প্রতি ঈদেই ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনি। কিন্তু দেশের বাইরে বেড়াতে গেলে তা আর পরা হয় না। তা ছাড়া যে পোশাক পরতে আরাম লাগে সেটিই ঈদে পরা হয়। 

ঈদ এলে উপহার দেয়া নেয়ার বিষয় চলে আসে। সোনিয়া রিফাত ব্যাপারটি উপভোগ করেন। তার কাছে জানতে চাওয়া উপহার দিতে নাকি নিতে বেশি ভালো লাগে? উত্তর যেন প্রস্তুতই ছিলো। চট করে সোনিয়া বলে উঠলেন, উপহার দিতে বেশি ভালো লাগে। বিশেষ করে ভাই – বোন, আত্মীয়স্বজন, সহকর্মীদের ঈদ উপহার দিতে পছন্দ করি। চেষ্টা করি তাদের উপহার দিতে। অবশ্য নিজেও অনেক উপহার পেয়ে যাই ঈদের আগে। উপহার পেতেও ভালো লাগে। 

ছোটবেলা থেকেই রোজা রাখছেন সোনিয়া রিফাত। সে কথা মনে করে বললেন, ছোটবেলায় যখন প্রথম রোজা রাখা শুরু করি, তখন খুব আনন্দ লাগতো। যখন আরও ছোট, তখন মা – খালারা দুপুর হলেই খাইয়ে দিত। বলতো, তুমি দিনে দুটো রোজা রাখবে। সেই দিনগুলোর কথা মনে পড়ে। 

তিনি এবারও দেশের বাইরে ঈদ করবেন। আসছে ২০ এপ্রিল নেপাল যাবেন। থাকবেন ২৫ এপ্রিল পর্যন্ত। সেখানেই কাটবে তার ঈদ উৎসব।সে প্রসঙ্গ তুলে জানালেন, সারা বছর কাজে ব্যস্ত থাকি। ঈদের সময় এলে নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায়। সে অবসরটুকু কাজে লাগানোর জন্যই বাইরে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়।

“টি”

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!