[ বিনোদন ]
ছেলের বয়স ১ বছর, ফের মা হতে চান ভারতী
ছবি: সংগৃহীত
গত বছরের ৩ এপ্রিল পুত্র সন্তানের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। হার্ষ লিম্বাচিয়া ও ভারতী দম্পতির এটি প্রথম সন্তান। সোমবার (৩ এপ্রিল) ছেলের এক বছর পূর্ণ হয়েছে। আর এদিন ভারতী জানালেন, ফের মা হতে চান তিনি।
অভিনেত্রী কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ রেডিও শোয়ে হাজির হয়েছিলেন ভারতী। এসময় কারিনা কাপুরকে চমকে দিয়ে ভারতী বলেন- আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর নাকি খাবার কোনটি থেকে আপনি ১৫ দিন দূরে থাকতে পারবেন? জবাবে বলব, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে থাকব।
এসব কথা বলার পরই ভারতী বলেন, আমি আবার মা হতে চাই। কারণ আমি এটা খুব উপভোগ করছি।
.png)
২০১৭ সালে হার্ষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন ভারতী। গত বছরের শেষের দিকে গর্ভধারণের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী। সেসময় জানিয়েছিলেন, হঠাৎ করেই ভারতী নাকি বুঝতে পারেন তিনি মা হবেন। তাও অন্তঃসত্ত্বা হওয়ার আড়াই মাস পর। ভারতী জানান, তার বেশি ওজনের জন্যই নাকি আড়াই মাস পর্যন্ত বুঝতে পারেননি তিনি অন্তঃসত্ত্বা।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!