ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের জন্য অন্ধ পাগল ছেলে খুঁজছেন সারা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ৪ এপ্রিল ২০২৩
বিয়ের জন্য অন্ধ পাগল ছেলে খুঁজছেন সারা!
ছবি: সংগৃহীত

সারা আলি খান তার বিয়ে নিয়ে সম্প্রতি মজাদার বেশ কিছু উত্তর দিলেন। তিনি সাফ সাফ জানালেন যে, তিনি এমন কাউকে খুঁজছেন যিনি একইসঙ্গে অন্ধ এবং পাগল। শুধু তাই নয়, তিনি যতই বিয়ের ব্যাপারে আগ্রহী হন না কেন, এটা তার বিয়ের জন্য সঠিক সময় নয় বলেই মনে করেন। বর্তমানে তাকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ছবি গ্যাসলাইটে দেখা যাচ্ছে।

এই ছবির প্রমোশনে গিয়েই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান সারা। এই ছবিতে তার সঙ্গে চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত মাসেসহ আরো অনেকে। সারা জানান, তার প্ল্যান এখন অপেক্ষা করা। কিছু বছর আগে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিক এবং সারা নাকি প্রেম করছেন। ‘লাভ আজকাল’ ছবি করার সময় কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম জমে উঠেছিল। সম্প্রতি তিনি আবার বলেন যে, তিনি আবার কার্তিকের সঙ্গে কাজ করতে হলে আপত্তি করবেন না।

‘দেশি ভাইবস’ অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান, তিনি এখনো মনের মানুষ খুঁজে পাননি। মজা করে বলেন, না এখনো পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।

Advertisement

এরপর শেহনাজ যখন তাকে জিজ্ঞেস করেন যে, তিনি বিয়ে করার জন্য আগ্রহী কি না তখন সারা বলেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু সবকিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনো সেই সময় আসেনি।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি সারার একটি সম্পর্ক আছে। যদিও তিনি বা শুভমন সেই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!