ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১২ এপ্রিল ২০২৩
নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি!
নুসরাত ফারিয়া, নোরা ফাতেহি

তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুইবাংলার জনপ্রিয় তিনি অভিনয় ও  ফ্যাশন সচেতনতার মাধ্যমে। বিশেষ করে তিনি সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন। যদিও এতে করে নেট-দুনিয়ায় ট্রলের শিকার হন এ নায়িকা। দিনকে দিন তিনি ট্রলের সমার্থক হয়ে উঠছেন।

এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য ‘বুঝি না তো তাই’ গানের মিউজিক ভিডিওর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায়।

Advertisement

ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানারকম ব্যাঙ্গাত্মক কথা লিখছেন। বেশিরভাগের মতে, তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি।

কেউ কেউ তো তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। এ রকম অনেক নেকিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর। অবশ্য এতে নুসরাত ফারিয়ার কোনো মন্তব্য করেননি। বরং তিনি তার মতো করেই এগিয়ে যাচ্ছেন নিজ গতিতে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!