[ বিনোদন ]
ঈদ আয়োজন
ঈদে সারাদিন পরিবারের সঙ্গেই থাকবো: আঁখি আলমগীর
আঁখি আলমগীর। ছবি: ডেইলি বাংলাদেশ
ঈদের আগে শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করেন তারকারা। ঈদ গেলে যেন তাদের একটু অবসর মেলে। আর এই অবসরেই একেকজন একেক রকম পরিকল্পনা করে থাকেন। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন এসব নিয়েই যেন তাদের ভক্তদের থাকে বাড়তি আগ্রহ।
সেই আগ্রহের কথা চিন্তা করেই যোগাযোগ করা হয় আঁখি আলমগীরের সঙ্গে, জানতে চাওয়া হয় তার ঈদ পরিকল্পনার কথা। শুরুতেই ঈদ কোথায় করবেন জানতে চাওয়া হলে তিনি জানান এবারের ঈদ তিনি ঢাকাতেই করছেন।
ঈদে তার ব্যস্ততা নিয়ে বলেন- ঈদের দিন রাতে এশিয়ান টিভিতে লাইভে গান করব এটার জন্যই সারাদিন একটা প্রস্তুতি তো থাকবে।
.png)
টিভি অনুষ্ঠান ছাড়া আর কোন পরিকল্পনা নেই জানিয়ে আঁখি আলমগীর জানান- সারাদিন পরিবারের সঙ্গেই থাকবো। সবাইকে নিয়ে একসঙ্গে মজা করবো আর রান্না করে খাওয়া।
ঈদের কেনাকাটা সম্পর্কে তিনি বলেন- আমার ১২ মাসই কেনাকাটা চলে, কাজেই ঈদের জন্য আলাদা করে আর কিছু কেনা হয় না।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!