বিপরীতে কিং খান নিজেও ভক্তদের জন্য বরাবরই উদার। ভক্তদের প্রতি কখনোই বিরক্তি বা অনীহা প্রকাশ করতে দেখা যায়নি এই তারকাকে। তবে এবার যে কাণ্ড তিনি করলেন তা দেখে অনেকেই অবাক! সেলফি তুলতে আসা ভক্তকে ঠেলে দুরে সরিয়ে দিলেন শাহরুখ। সেই ভিডিও রীতিমতো হয়েছে ভাইরাল।
বুধবার সকালে শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। ‘ডাঙ্কি’র শুটিং শেষে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিমানবন্দরে শাহরুখ খানের সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন। ভিডিওতে দেখা যায়, এয়ারপোর্টে উপস্থিত ফ্যানদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়লেন বলিউড বাদশা। কিন্তু সেই সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ। বেশ ভেবাচাকাই খেয়ে যায় সেই ভক্ত।
.png)
এদিকে ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করা শুরু করেছেন। একজন মন্তব্য করেছেন, দেখেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী। শাহরুখের গায়ে তো স্পর্শও করেনি। তাহলে কোন অধিকারে সেই লোকটিকে ঠেলে দিলেন শাহরুখ? তারকা হলেই কি যা ইচ্ছে তা করা যায়?’আরেকজন লিখেছেন, এই ভিডিওই তারকাদের আসল রং দেখায়।
তবে কিং খানের অনুরাগীরাও তার হয়ে পাল্টা লড়াই চালিয়েছেন। একজন লিখেছেন, ‘সব মানুষের নিজস্ব গোপনীয়তা রক্ষার অধিকার আছে। না বলে ছবি তোলাও কি অপরাধের মধ্যে পড়ে না?’ অপর একজন লিখেছেন, ‘তারকা বলেই কি তার সঙ্গে যা ইচ্ছে করা যায়। একটা মানুষ কতই বা সহ্য করবে!’
সামনে কিং খানকে দেখা যাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’তে। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু। সিনেমাটি একটি ইমিগ্রেশন ড্রামা হতে যাচ্ছে। এটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৩ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে। এর আগে অবশ্য অ্যাটলি পরিচালিত শাহরুখের ‘জওয়ান’ মুক্তি পাবে।