জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে প্রতিবছরই সেখানের মেজর সড়কে এই আয়োজন হয়ে আসছে। এবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে তার লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারো হচ্ছে এই স্বাধীনতা অনুষ্ঠান। এতে অপু বিশ্বাস ছাড়াও অন্যান্য তারকাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।
.png)