তবে কথায় বলে, প্রেম কখনো চাপা থাকে না। তাই তথাগত-বিবৃতির চুপিসারে ভেকেশনে যাওয়াটাও চাপা থাকল না। কেননা সোশ্যাল মিডিয়া যুগে এখন দুয়ে দুয়ে চার করতে খুব একটা বেশি সময় লাগে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন তথাগত। যেখানে পরিচালককে দেখা গেছে, সমুদ্রের ধারে বসে থাকতে, দূরে পাহাড়ে ঘেরা জঙ্গল। এই ছবি পোস্ট করে ক্যাপশনে তথাগত লিখেছেন, ‘সূর্য পোড়া বাদামী চামড়া।’
.png)
অপরদিকে বিবৃতিকেও দেখা গেছে, সমুদ্রের ধারে পোজ দিয়ে ছবি তুলতে। ছবির ক্যাপশনে বিবৃতি লিখেছেন, ‘সূর্য ও বালি দিয়ে তৈরি আমার দিবাস্বপ্ন।’ এদিকে দুজনের পোস্ট দেখে নেটিজেনরা বলছেন যে, পরিচালক-অভিনেত্রী একই জায়গাতে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের খবরে বলা হয়েছে, অভিনেত্রী দেবলীনা দত্তের সাবেক স্বামী তথাগতর সঙ্গে টলিউডের উঠতি অভিনেত্রী বিবৃতির প্রেম এখন টক অব দ্য টাউন। তথাগত ও বিবৃতির প্রেম ক্রমেই যেন জমে উঠছে। কখনও পাহাড়ের কোলে আবার কখনও বা সমুদ্রের ধারে তাদের দেখা মিলছে।
এই প্রেমের গুঞ্জনের কারণে গত বছরের দিকে জনপ্রিয় অভিনেত্রী দেবলীনার সঙ্গে তথাগতর দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ ৮ বছরের দাম্পত্যর বাঁধন থেকে বেরিয়ে আসেন দেবলীনা ও তথাগত। যদিও মাঝে শোনা গিয়েছিল যে বিবৃতি ও তথাগত মধ্যে আর কোনো সম্পর্ক নেই।তবে সেই ধারণা ভাঙে ১৫ মে তথাগতর জন্মদিনের দিন।
পরিচালকের জন্মদিনের দিন বিবৃতি আদুরে শুভেচ্ছা জানান। এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবৃতি স্পষ্ট জানিয়েছেন যে, তথাগত তার জীবনে সবচেয়ে বড় সাপোর্টার। বিবৃতি এটাও জানান যে, তিনি কোনো ভুল করলেও তথাগত তার পাশে থাকবেন।
টলিউড ইন্ডাস্ট্রির অনেকের ধারণা, তথাগত ও বিবৃতির মধ্যে শুধুই পরিচালক-অভিনেত্রী সম্পর্ক নয়। বরং এর চেয়েও বেশি কিছু রয়েছে। যা এখনই সামনে আনতে চাচ্ছেন না দুজনের কেউই।