[ বিনোদন ]
প্রেম বাঁচাতে ‘ওয়াদা’করলেন নিলয়-সাফা
নিলয়-সাফা
প্রেমের জন্য জীবন বাজি রাখা কিংবা মনের মানুষকে দেওয়া ওয়াদা রাখার প্রাণপণ চেষ্টা ক্রমশ কমছে। তবে সেরকম নিখাদ এক প্রেমের উপাখ্যান উঠে আসলো নাটকের পর্দায়। ‘ওয়াদা’ নামের এই নাটক দেখা যাবে আসন্ন কোরবানির ঈদের আয়োজনে।
নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। রাশেদ ও জুথি নামের দুই তরুণ-তরুণীর গভীর প্রেমের গল্পে এগিয়েছে নাটকটি। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নিলয় আলমগীর ও সাফা কবির।
তবে প্রতি প্রেমের মতো এখানেও আছে বাধা। সেই বাধার নাম সুলতান। ভিলেন ধাঁচে সাজানো এ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
.png)
নাটকটি সম্পর্কে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!