দুই তারকার প্রেমের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে কথা উঠলেও সেই সময় স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি এ চিত্রনায়িকার। এমনকি স্বামী চিত্রনায়ক শাকিব খানের প্রতি এ অভিনেত্রীর আনুগত্যের কারণে তখন কিছুটা ধোঁয়াশা ছিল।
এবার বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বললেন অপু বিশ্বাস। এ অভিনেত্রী যা বললেন, তা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। জানা গেছে, পরিকল্পনা করেই নাকি এই গুঞ্জন ছড়িয়েছিলেন তারা।
.png)
অবাক হলেও সত্য। অপু নিজেই জানিয়েছেন এ কথা। একটি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে গিয়ে এক প্রশ্নের জবাবে নিজের গোপন কথা প্রকাশ করেন এ চিত্রনায়িকা।
কেন পরিকল্পিত প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলেন, সে বিষয়েও কথা বলেছেন অপু। এ অভিনেত্রী বলেন, দীর্ঘদিন পর নায়িকা হিসেবে ফিরছি, দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পীর সঙ্গে মিলেই এ পরিকল্পনা করেছিলাম আমরা।
অপু বিশ্বাস আরো বলেন, পরিকল্পনা কাজেও দিয়েছে। দীর্ঘদিন পর ফিরে এসেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।