[ বিনোদন ]
আবারো সৃজিতের কাছেই জয়া আহসান
জয়া-সৃজিত
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। মাঝে কেটে গেছে পাঁচ বছর। এরপর এই নির্মাতার কোনো ছবিতে দেখা যায়নি জয়াকে। এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছে ‘দশম অবতার’ ছবির মধ্য দিয়ে। সৃজিতের পরিচালনায় আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জয়া।
যদিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। মুখ খোলেননি জয়া নিজেও। তবে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘দশম অবতার’ ছবির জন্য নির্মাতা ও প্রযোজক জয়া আহসানের কথাই ভাবছেন। শুরুতে এ ছবির জন্য শুভশ্রীকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শুভশ্রী অভিনয় করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অভিনেত্রী রুক্মিণীও ব্যস্ত শিডিউলের কারণে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শেষমেশ জয়াকে কেন্দ্র করেই নতুন পরিকল্পনা শুরু করেছেন সৃজিত। এ নিয়ে জয়া কোনো কথা না বললেও এটুকু জানিয়েছেন, সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো। আগামীতেও এই নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!