ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হট অবতারে পাহাড় দেখিয়ে মধুমিতা বললেন- এতেই চরম সুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ৬ জুলাই ২০২৩
হট অবতারে পাহাড় দেখিয়ে মধুমিতা বললেন- এতেই চরম সুখ
ফাইল ছবি

টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই নজর কাড়ছেন অভিনেত্রী। আবারো শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। সময় পেতেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ফ্রেশ অক্সিজেন নিতে নিজের প্রিয় জায়গায় চলে গেছেন নায়িকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। অভিনেত্রীর ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তিনি কোথায় গেছেন। কুয়াশায় ঢাকা পাহাড়ের কোলে ছুটি কাটাতে গেছেন মধুমিতা। আপাতত কয়েকটা দিন শহরের কোলাহল ছেড়ে নিভৃতে পাহাড়ে সময় কাটাবেন অভিনেত্রী। অভিনেত্রীর রিল ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তিনি কি দার্জিলিং- এ গেছেন, তা জানতে চেয়েছেন ভক্তরা।

Advertisement

মধুমিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ি নির্জন রাস্তায় হেঁটে চলেছেন নায়িকা, ধূসর রঙের সোয়েটার, খোলা চুলে নো মেক আপ লুকে দেখা গিয়েছে মধুমিতাকে। রিল ভিডিওর ক্যাপশনেও অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, এখানেই তিনি ছোট ছোট সুখ খুঁজে পান এবং বারেবারে ফিরে আসেন। অভিনেত্রীর ভক্তরা সকলেই জানেন তিনি পাহাড়ে যেতে ঠিক কতটা ভালবাসেন। এবারো কাজ থেকে ছুটি মিলতেই সোজা চলে গেছেন পাহাড়ের কোলে। তবে কার সঙ্গে বেড়াতে গেলেন অভিনেত্রী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

‘চিনি ২’-এর শুটিং শেষ করার পরই একটু সময় পেতেই বেরিয়ে পড়েছেন নিজের প্রিয় জায়গায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!