তবে মাঝেমধ্যেই মিডিয়ার বিভিন্ন আয়োজনে হাজির হয়ে এসব বিষয়ে মুখ খোলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি পডকাস্টে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নেতিবাচক বিষয়াদির প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করেছেন মিথিলা।
সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভিটি কীভাবে হ্যান্ডেল করেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ওই মানুষগুলো আমাকে চেনে না, জানে না। তারা বাইরে থেকে বিভিন্ন অবস্থা দেখে এবং নিজের কল্পনার জগতে মিথিলাকে নিয়ে একটা কনসেপ্ট দাঁড় করায়।
.png)
অভিনেত্রী আরো বলেন- যারা গালাগাল করেন, নোংরা কথা বলেন, এগুলো ওই মানুষেরই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এখানে আমার কোনো দায় নেই। কারণ আমি তাদের চিনি না, তারাও আমাকে চেনেন না। আমি এসব দেখিও না। সোশ্যাল মিডিয়া পরিচালনা করার জন্য আলাদা লোক আছে আমার। তারাই দেখেন। তাই এসব আমাকে আর প্রভাবিত করে না।
এ সময় মিথিলা আরো বলেন, বাস্তবতা বাস্তবতাই। আমার বাড়ির বিদ্যুৎ বিল, আমার লোনের ইএমআই, আমার গাড়ির তেলের টাকা, আমার ও মেয়ের খরচ— এগুলো তো আমাকে দিতে হয়। সেটা অন্য কেউ করে দিয়ে যায় না। তা আমার ভালো সময় হোক কিংবা খারাপ, আমারটা আমাকেই করতে হয়। এরা কেউ আমার কোনো কাজে আসবে না। তাই ওরা কী বলছে, তাতেও আমার কিছু যায় আসে না।