জিয়াউল হক পলাশ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।
.png)
পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত ডিসেম্বরে।
সবশেষ ঈদুল আজহার দুটি নাটকে দেখা গেছে পলাশকে। এগুলো হলো- ঈদে সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে থাকা ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’।