তৃতীয় ব্যাক্তির আনাগোনায় বিচ্ছেদের সিদ্ধান্তে বেঞ্জামিন-নাটালি!
হলিউডের জনপ্রিয় দম্পতি অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তার স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের মধ্যে তৃতীয় ব্যাক্তির আনাগোনার কারণে প্রায় ১১ বছরের সংসার ভাঙছেন তারা। যদিও এ বিষয়ে অনুষ্ঠানিক বক্তব্য দেননি এই দুই তারকা।
মূলত, অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে।
তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে সম্প্রতি গুজব উঠেছিল। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
.png)
নিউইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ইউএস উইকলির প্রকাশিত খবরে বলা হয়েছে, এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না। নাটালি চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
একটি ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, অভিনেত্রী তার বিয়ে বাঁচানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়েছেন।