ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এক-দুই বছর বসে থাকতে হলেও থাকব: পূজা চেরি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ১০ আগস্ট ২০২৩
এক-দুই বছর বসে থাকতে হলেও থাকব: পূজা চেরি
ফাইল ফটো

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরি অনেকদিন ধরেই পর্দায় নিয়মিত নন। চিরচেনা লাইট-ক্যামেরা অ্যাকশনের গণ্ডি থেকে যেন অনেকটাই দূরে রয়েছেন তিনি। তবে তেমনটা দূরেও তিনি নন।

রাজধানীর নিকটস্থ গাজীপুরে ‘লিপস্টিক’ সিনেমার প্রথম ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের কাজ শুরুর অপেক্ষা। এবার এই ‘লিপস্টিক’ নিয়েই ফিরছেন পূজা।

এদিকে নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে সাভারে এর দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

Advertisement

লিপস্টিক সিনেমায় পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা আদর আজাদকে। আর এতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে পূজাকে। একটি গ্রামের দরিদ্র তরুণী ‘বুচী’ এবং অন্যটি দেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। 

এর আগে মাঝে দেড় বছরের বিরতিতে ছিলেন এ তরুণী অভিনেত্রী। বিরতি প্রসঙ্গে পূজা বলেন, আগে থেকে আমি বলে আসছি, ভালো গল্প-চরিত্র না পেলে কাজ করব না। তা এক বছর, দুই বছর যাই হোক, বসে থাকতে হলেও থাকব। মাঝে ওয়েব ফিল্ম ‘পরী’ করেছিলাম। এটি প্রেক্ষাগৃহের সিনেমা করা হয়নি।

তিনি আরো বলেন, ভালো গল্প-চরিত্র পাইনি বলে মাঝে কাজ করিনি। আর এখন আমার যে বয়স, তাতে কাজ কম করলেও কোনো সমস্যা নেই। কাজ কম হোক, আমি সময় নিয়ে সব সময় ভালো কাজ করব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পূজা চেরী
লিংক সফলভাবে কপি হয়েছে!