ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এমআর-৯ এবার বাংলায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৫৬, ২৯ আগস্ট ২০২৩
এমআর-৯ এবার বাংলায়
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। তবে সেটি ইংরেজি সংস্করণ। এবার বাংলা সংস্করণে সিনেমাটি চালানোর অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড।

সোমবার সিনেমাটি বাংলা সংস্করণে সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, ‘এমআর-৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। আজ সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবেন।

এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান।

Advertisement

এছাড়া বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন। হলিউড অভিনেতাদের মধ্যে ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার এবং ভারতের ওমি বৈদ্য আছেন।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!