ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ে-বাচ্চা এগুলো গর্বের বিষয়: মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ৩১ আগস্ট ২০২৩
বিয়ে-বাচ্চা এগুলো গর্বের বিষয়: মাহি
অভিনেত্রী মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কোনো কিছু আড়াল করেননি তিনি। যদিও ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের বিয়ে-বাচ্চা লুকিয়ে রাখার একটা প্রবণতা লক্ষ করা যায়। অনেকেই ভাবেন, বিয়ে করলে কিংবা সন্তান নিলে আবেদন ফুরিয়ে যাবে।

এবিষয়ে মাহি বলেন, আমার ভক্ত-দর্শকরা আমার সম্পর্কে জানতে চায়। তাদের জানার আগ্রহ আছে তাই আমি আনন্দের খবর লুকিয়ে না রেখে সবার সঙ্গে ভাগ করে নেই।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হন মাহি-রকিব দম্পতি। এ সময় বিয়ে-সন্তান নিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।

Advertisement

সন্তান জন্মের পর ঠিক কী পরিবর্তন এসেছে মাহির জীবনে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তেমন পরিবর্তন দেখছি না। আগে যেমন কোথাও দু’জন যেতাম এখন সেটা বেড়ে হয়েছে তিনজনে। শুধু চিন্তায় থাকে ছেলেকে কী খাওয়াব, ওই পরিবেশে ফারিশ কীভাবে থাকবে এটাই।

ছেলের জন্মের পর মেজাজ বদলেছে কি না—বলতে পারবে পরিবার। তবে স্বামী রকিব সরকার তাকে আগের চেয়ে শান্ত দেখছেন বলেও জানান মাহি।

বিয়ে এবং সন্তান প্রকাশ্যে আনার ব্যাপারে মাহির ভাষ্য, আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব। বিয়ে-বাচ্চা এগুলো তো গর্বের বিষয়। আনন্দের খবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। আমি মনে করি, আমার ভক্ত-দর্শকদের আমার সম্পর্কে জানার আগ্রহ আছে। আমিও সেটা খেয়াল রাখি।

প্রথম প্রথম মেয়ে সন্তানের আশা করেছিলেন মাহি। তবে ছেলে সন্তান হওয়াতেও অখুশি নন তিনি। তার কথায়, এখন ছেলে হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম মেয়ে হবে। তার নাম ফারিশতা রাখব।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!