ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিংয়ে ঐশ্বরিয়াকে পাহারা দিতেন ৫০ জন দেহরক্ষী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ১১ অক্টোবর ২০২৩
শুটিংয়ে ঐশ্বরিয়াকে পাহারা দিতেন ৫০ জন দেহরক্ষী!
ফাইল ছবি

ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে। অনেকেই মনে করেন, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।

শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনো কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে তাকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গয়না অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।

Advertisement

সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিকে যে গয়না পরতেন, তার মোট ওজন ছিল ২০০ কেজি!

এখানেই শেষ নয়। মূল্যবান গয়না যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিইয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গয়নার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!