ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর, বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের বাড়িতেই ঘটেছে এ ভয়ংকর ঘটনা। পরে পুরো বিষয় পুলিশকে জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন নিকিতা।
অভিনেত্রীর বাড়ি থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কিছু মূল্যবান গয়না চুরি করে নিয়েছে ডাকাতরা। তবে নিকিতার অভিযোগ, বাড়ির কর্মচারীই ঘটিয়েছে এ ঘটনা। সেই ডাকাতি করেছে।
.png)
দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় এ অভিনেত্রীর অবশ্য কর্মচারীকে সন্দেহের কারণও রয়েছে। কারণ, বাড়িতে যখন ভয়াবহ এ ডাকাতির ঘটনা ঘটে, তখন কর্মচারী বাড়িতে ছিলেন না। ওই সময় শুধুই নিকিতা একা ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী ঘটনার বর্ণণায় নিকিতা বলেন, যখন ঘাএড় বন্দুক ও ছুরি নিয়ে আপনাকে হুমকি দেয়া হয় এবং তাদের কথা না মানলে ক্ষতি করার কথা বলে, তখন আপনি কিছুই করতে পারবেন না। তারা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও কিছু মূল্যবান গয়না নিয়ে গেছে আমার। যেগুলো খুবই কষ্টের টাকায় কিনেছিলাম।
এ ঘটনায় ডাকাতির অভিযোগ দায়ের করে এফআইআর দায়ের করেছেন নিকিতা। আর পুলিশ ডাকাতি হওয়া টাকা ও গয়না উদ্ধার এবং অভিযু্ক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে।