ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাসপাতালে ভর্তি দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২২, ৫ নভেম্বর ২০২৩
হাসপাতালে ভর্তি দীপঙ্কর দে
ছবি- সংগৃহীত

মধ্যরাতে হঠাতই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার গভীর রাতেই তাকে বাইপাস সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে। 

জানা গেছে, সুগার ফল করেই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর দে। প্রচন্ড ঘামতে শুরু করেন, এরপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন দোলন ৷ কিন্তু এখন বেশ খানিকটাই সুস্থ আছেন সত্যজিতের এ অভিনেতা।

সংবাদমাধ্যমকে তার স্ত্রী দোলন জানান, হঠাৎ দীপঙ্কর অসুস্থ হয়ে পড়ে। ঘামতে থাকে, ভিজে যায়। এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক মনে করিনি। হাসপাতালে তার সব শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখা হয়েছে। মোটামুটি সব ঠিকই আছে। সবঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। 

Advertisement

শরীরে বার্ধক্য এলেও বয়সের কাছে দমে যাননি দীপঙ্কর দে। শারীরিক সমস্যাও রয়েছে। তবে সেসব নিয়ন্ত্রণে রেখেই প্রবীণ অভিনেতা এখনো চুটিয়ে কাজ করে যাচ্ছেন। 

গত কয়েক মাস আগেই কন্যাহারা হন দীপঙ্কর দে। তার বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েন প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে বৈশালীর বয়স ছিল মাত্র ৫২ বছর। কিডনি ও হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালে আইনি বিয়ে করেন দীপঙ্কর দে-দোলন রায়। বিয়ের পরদিনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দীপঙ্করকে।  দু’জনের বয়সের পার্থক্য প্রায় ২৬ বছর। এই নিয়ে কম কটাক্ষ আসেনি চারদিক থেকে। কিন্তু সবসময় স্ত্রীকে আগলে রেখেছেন প্রবীণ তারকা। দোলনও ঢাল হয়ে থেকেছেন স্বামীর পাশে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!