সালমান খানের সঙ্গে কথা বলার সময় ওরি জানান, বিভিন্ন অনুষ্ঠানে তার নিজস্ব পোজে সেলফি তুলে এক রাতে ২০ থেকে ৩০ লাখ রুপি আয় করেন। এ তথ্য শুনে সালমান হতবিহ্বল হয়ে পড়েন।
নিজেকে উদ্দেশ্য করে সালমান বলেন, ‘কিছু শেখো সালমান। দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তুমি সেলফি তুলে টাকা পাচ্ছ, আমি কেন এই কাজ করছি না?’
.png)
কয়টি ফোন ব্যবহার করেন জানতে চাইলে ওরি বলেন, আমার তিনটি ফোন। একটি সকালে, একটি দুপুরে ও একটি রাতে ব্যবহার করি, যেন ফোনের চার্জ শেষ না হয়ে যায়। সালমান তখন জানতে চান, এতগুলো ফোন দিয়ে ওরি কী করেন। ওরি বলেন, 'ভালো ছবির অনেক সুবিধা আছে। মুহূর্তগুলো যেমন ধরে রাখা যায়, ছবিগুলোও থেকে যায় আজীবন। ভালো ছবি তোলো, ভালো এডিট করো, পোস্ট করো।'
কার জন্য ছবি তোলেন জানতে চাইলে তিনি বলেন, ‘তোমাদের জন্য, আমার নিজের জন্য।’
সালমানকে অবাক করে দিয়ে ওরি জানান, তার ৫ জন ম্যানেজার আছে। ম্যানেজারদের কাজ কী জানতে চাইলে ওরি বলেন, ‘দুই জন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একজন পিআর ম্যানেজার, একজন ব্র্যান্ড ম্যানেজার ও একজন ফুড ম্যানেজার।’