ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ধর্মের জন্য ভালোবাসার মানুষকে ত্যাগ করলেন বলিউড অভিনেত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ৯ ডিসেম্বর ২০২৩
ধর্মের জন্য ভালোবাসার মানুষকে ত্যাগ করলেন বলিউড অভিনেত্রী
ছবি: অভিনেত্রী হিমাংশি খুরানা

ধর্মের জন্য ভালোবাসার মানুষকে ত্যাগ করলেন ছোটপর্দার বলিউড অভিনেত্রী হিমাংশি খুরানা। ‘বিগ বস-১৩’ এর ঘরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান অসীম রিয়াজের সঙ্গে। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেন এই জুটি।

রিয়াজ মুসলিম, হিমাংশি হিন্দু ধর্মের অনুসারী। ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন হিমাংশি।

এক্সে (টুইটার) একটি পোস্ট করেছেন হিমাংশি। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘হ্যাঁ, আমরা আর একসঙ্গে নেই। আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছি, তা চমৎকার ছিল। কিন্তু আমাদের এই জার্নি শেষ হয়ে গিয়েছে। আমাদের সম্পর্কের যাত্রাটা দুর্দান্ত ছিল এবং আমরা আমাদের জীবন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আলাদা আলাদা ধর্মে বিশ্বাসী, ধর্মের প্রতি সম্মান রেখে আমরা আমাদের ভালোবাসাকে ত্যাগ করছি। আমাদের পরস্পরের প্রতি কোনো অভিযোগ নেই। দয়া করে, আমাদের প্রাইভেসির প্রতি সম্মান রাখুন।’
ছবি: হিমাংশি খুরানা-অসীম রিয়াজপরে ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্ট দেন হিমাংশি। তাতে এ অভিনেত্রী লিখেন, আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের জীবনের কোনো সমাধান পাইনি। আপনি এখনো ভালোবাসেন। কিন্তু ভাগ্য আপনার সুখের জন্য সমর্থন করে না; তারপরও ঘৃণা নয়, শুধু ভালোবাসা। এটিই পরিণত সিদ্ধান্ত।

Advertisement

তবে এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি অসীম রিয়াজ। কিন্তু হিমাংশি জানিয়েছেন, যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!