ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিপুণ নন বাদ যাচ্ছেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ২৯ ডিসেম্বর ২০২৩
নিপুণ নন বাদ যাচ্ছেন জায়েদ খান
ফাইল ছবি

দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমারের পরিচালনায় আজ থেকে এফডিসিতে শুটিং শুরু হবে ‘অপারেশন জ্যাকপট’। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে ২৬ ডিসেম্বর নিপুণ জানিয়েছিলেন, জায়েদ খান ছবিটিতে অভিনয় করবেন শোনার পর তিনি সরে দাঁড়িয়েছেন। এমনকি চুক্তিবদ্ধ হওয়া টাকাও ফেরত দিতে চেয়েছিলেন প্রযোজককে।

তবে ২৭ ডিসেম্বরের এক সংবাদ সংম্মেলনে জানা যায়, নিপুণ নন, জায়েদ খানই ছবিতে থাকছেন না। সেদিন প্রযোজক স্বপন চৌধুরী ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে অভিনয় করতে যাওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেন। সেখানে নিপুণের নাম থাকলেও জায়েদ খানের নাম ছিল না।

এ ব্যাপারে স্বপন চৌধুরী বলেন, ‘আলাদা করে বলার কিছু নেই। আমাদের ছবিতে যারা অভিনয় করছেন, আমরা তাদের নামের তালিকা প্রকাশ করেছি। তালিকায় যার নাম নেই তিনি অভিনয় করছেন না এটাই স্বাভাবিক।’

Advertisement

বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি গতকাল দুবাই থেকে দেশে ফিরছিলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!