ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের আগেই ট্রল, যা বললেন অনুপমের হবু স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের আগেই ট্রল, যা বললেন অনুপমের হবু স্ত্রী
ছবি- সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী ২ মার্চ গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। এমনটি জানিয়েছেন অনুপম নিজেই।

এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নতুন করে এসেছে পুরোনো প্রশ্নটাও। কারণ, গত ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ের করেন পরমব্রত। এই পিয়া অনুপম রায়ের সাবেক স্ত্রী। তাদের বিয়ে নিয়েও হয়েছিলো তুমুল আলোচনা-সমালোচনা।

তাদের বিয়ে নিয়ে সমালোচনা হবে- সে জন্য কি অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পাল মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন? এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে প্রস্মিতা বলেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সবাই ভালো থাকলে আমরা ভালোই থাকব। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।’

Advertisement

কথায়–কথায় প্রস্মিতা অনুপমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন। প্রস্মিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তারপর মনে হলো যে পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!