ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

৯৬তম অস্কারে ওপেনহাইমারের দাপট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩, ১১ মার্চ ২০২৪
৯৬তম অস্কারে ওপেনহাইমারের দাপট
ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে যেন সাজানো ছিল ‘ওপেনহাইমার’ এর জন্যই। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমার জীবনীভিত্তিক আলোচিত চলচ্চিত্রটি এবার সর্বোচ্চ ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

৯৬তম অস্কারের মঞ্চে ‘ওপেনহাইমার’ শুধু সেরা সিনেমার পুরস্কারই জেতেনি, সেরা নির্মাতা, অভিনেতা, পার্শ্ব  অভিনেতাসহ মোট ৭টি ক্যাটাগরিতে অস্কার জিতেছে।

পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামে এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটি এবারের অস্কারে জিতে নিল সেরা সিনেমার পুরস্কার।

Advertisement

৭ ক্যাটাগরিতে অস্কার জিতেছে ওপেনহেইমার

এবারের অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল মনোনয়ন তালিকা ঘোষণার আগে থেকেই। এ বিভাগে মনোনয়ন তালিকায় আরো ছিল- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা সিনেমার পুরস্কার ছাড়াও ‘ওপেনহাইমার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার অস্কার। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে হয়তে ফন হয়তেমা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!