ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রমজান নিয়ে মিশা সওদাগরের বার্তা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ১২ মার্চ ২০২৪
রমজান নিয়ে মিশা সওদাগরের বার্তা 
ছবি: খলনায়ক মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। অভিনীত প্রতিটি চরিত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ফলে সিনেমা বোদ্ধাদের কেউ কেউ বলছেন- ‘খল চরিত্রে মিশার ধারে কাছেও কেউ নেই।’ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দাপটের সঙ্গে অভিনয় করছেন। ব্যক্তি জীবনে মিশা সওদাগর ভীষণ ধর্মপ্রাণ মানুষ।

মিশা সওদাগর ইসলামী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকে চেষ্টা করেন। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন। তিনি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজ পড়ার জন্য স্ট্যাটাসও দেন। এসব কারণে ভক্তদের কাছে তার আলাদা একটি গ্রহণযোগ্যতাও রয়েছে।

আজ (১২ মার্চ) রমজান মাসের প্রথম দিনে মিশা সওদাগর ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘পবিত্র রমজান মাস আমাদেরকে একত্র হতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে ভালোবাসতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়। পবিত্র রমজান মাস আমাদেরকে সিয়াম সাধনা শিখায়। রমজানুল কারিম মোবারক।

Advertisement

মিশা সওদাগার পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীও মন্তেব্যের ঘরে রমজানের শুভাচ্ছো জানাচ্ছেন। অনেকে প্রশংসা করছেন তার এরকম পোস্ট দেওয়ার জন্য।

তিন দশকের বেশি সময়ের অভিনয় জীবন মিশার। দেশীয় চলচ্চিত্রে তিনি বর্ণাঢ্য এক ক্যারিয়ার গড়েছেন। অভিনয়ের বাইরে মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন নেতা। তিনি পরপর দুইবার এই সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সভাপতি মিশা সওদাগর সভাপতি পদপ্রার্থী হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!